নওগাঁর ৫টিতে বিএনপি ও ১টিতে জামায়াত বেসরকারি ভাবে নির্বাচিত

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
নওগাঁর ৫টিতে বিএনপি ও ১টিতে জামায়াত বেসরকারি ভাবে নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর বেসরকারি ফলাফলে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছেন। মাত্র ১টি আসনে বিজয় লাভ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার গভীর রাতে ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁদের বিজয়ী বলে ঘোষণা করেন।

ঘোষণায় জেলা ডিসি বলেন, ৪৬,নওগাঁ-১ আসনে মোট কেন্দ্র ১৬৬টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীর্ষ প্রতিকে ১,৪৯,২০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাহাবুবুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ১,২৬,০৯৩ ভোট। ভোটের ব্যবধান ২৩,১০৯।

৪৭,নওগাঁ-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২৪ টি। এতে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকৌশলী মো: এনামুল হক দাঁড়িপাল্লা প্রতিকে ১,৪১,৫২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত শামসুজ্জোহা খান ধানের শীর্ষ প্রতিকে পেয়েছেন ১,৩৪,৫৩৩ ভোট। ভোটের ব্যবধান ৬৯৯৩

৪৮,নওগাঁ-৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৪২টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল ধানের শীর্ষ প্রতিকে ১,৬২,৮৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ১,১৩,২৬৩ ভোট। ভোটের ব্যবধান ৪৯৫৬৭ টি।

৪৯ নওগাঁ-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১১৭ টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু ধানের শীর্ষ প্রতিকে ১,৩৩,৮০১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৯৬,৮১৪ ভোট। ভোটের ব্যবথান ৩৬,৯৮৭ টি।

৫০,নওগাঁ-৫ আসনে মোট ভোট কেন্দ্র ১১৮ টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ধানের শীর্ষ প্রতিকে ১,২৮,৩৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আ স ম সায়েম পেয়েছেন ১,০৩,২০৯ ভোট। ভোটের ব্যবধান ২৫,১৫৭টি।

৫১,নওগাঁ-৬ আসনে মোট ভোট কেন্দ্র ১১৫ টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম ধানের শীর্ষ প্রতিকে ১,০৮,০৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৯৫,৮৮৬ ভোট। ভোটের ব্যবধান ১২,১৯৪টি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার সব আসনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

Ads