বেসরকারীভাবে দাঁড়ি পাল্লা প্রতীকের হাফেজ আব্দুল মুনতাকিমকে বিজয়ী ঘোষণা

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
বেসরকারীভাবে দাঁড়ি পাল্লা প্রতীকের হাফেজ আব্দুল মুনতাকিমকে বিজয়ী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ সংসদীয় আসন (সৈয়দপুর–কিশোরগঞ্জ) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় ভোট গণনা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে তার বিজয় নিশ্চিত হয়।

এই আসনে মোট ১৬৯টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় ৭৮টি এবং সৈয়দপুর উপজেলায় ৯১টি ভোটকেন্দ্র ছিল।

চূড়ান্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে হাফেজ আব্দুল মুনতাকিম পেয়েছেন ১,২৪,৮৬৫ ভোট। বিপুল ভোটের ব্যবধানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আলহাজ্ব গফুর সরকারকে পরাজিত করে বিজয় অর্জন করেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১,৫২৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে সিদ্দিকুল আলম পেয়েছেন ৬৭,২৪৬ ভোট।

পোস্টাল ব্যালটের ফলাফলেও দাঁড়িপাল্লা প্রতীকের আধিপত্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। পোস্টাল ব্যালটে হাফেজ আব্দুল মুনতাকিম পেয়েছেন ১,২২৮ ভোট, আর ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৩৯ ভোট।

নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়।

রাতেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিতরন করা মিষ্টি। একই সাথে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াত সমর্থকদের মধ্যে আনন্দ মিছিল ও বিজয় উল্লাস শুরু হয়। দলীয় নেতাকর্মীরা এ বিজয়কে জনগণের আস্থা ও গণরায়ের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

Ads