ভোালা-১ আসনে বিএনপি জোট সমর্থিত প্রাথীসহ ৪টি আসনে বিএনপি প্রার্থীর জয়

শরীফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
ভোালা-১ আসনে বিএনপি জোট সমর্থিত প্রাথীসহ ৪টি আসনে বিএনপি প্রার্থীর জয়

সুষ্ঠ ও সান্তিপুর্ণ পরিবেশে জনতার রায়ে জয়ের পতাকা উড়ালেন ভোলা-১ আসনে বিএনপি জেটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ আসনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ভোলা-৪ আসনে নুরুল ইসলাম নয়ন। ৪টি আসনেই লড়াই করতে হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামির সাথে। উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করে ভোটাররাও খুশি। এমন শান্তিপূর্ণ নির্বাচন দেখেনি কেউ গত ১৭ বছরে।

সারাবেলা ভোটারদের মুখে ছিলো হাঁসি খুশি ও আনন্দের দিন। অপেক্ষা করছিলেন তার পছন্দের প্রার্থী কখন জয়ী হবে। অবশেষে বিজয়ের আনন্দে আপ্লুত হয়ে বাড়ি ফিরেছেন সবাই। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারীতে এমন শান্তিপূর্ণ ভোট দেখেনি ভোটাররা। এখন অপেক্ষা কবে নির্বাচিত প্রার্থীরা তাদের প্রত্যাশাগুলো পূরণ করবে। প্রতিটি কেন্দ্রেই ছিল উৎসব মুখর পরিবেশ। কিছুটা ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে শোকরিয়া আদায় করেছেন অনেকে।

বেসরকারীভাবে ফলাফল অনুযায়ী ভোলা-১ আসনে বিএনপি জোট সমর্থিত বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ গরুর গাড়ী প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪শ’ ৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামির দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭শ’ ৭৩ ভোট, ভোলা-২ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহীম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৪শ’ ৯৮ ভোট, ভোলা-৩ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রতীকের প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭শ’ ৭৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভোলপমেন্ট পার্টি (বিডিপি) ফুলকপি প্রতীকে নিজামুল হক নাইম পেয়েছেন ৫৫ হাজার ৬শ’ ৬০ ভোট, ভোলা-৪ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রতীকে নুরুল ইসলাম নয়ন পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামির দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ মোস্তফা কামাল পেয়েছেন ৮২ হাজার ৩শ’ ১৮ ভোট।

সব মিলিয়ে ভোটাররা তাদের তৃপ্তি ভরে ভোট প্রদান করে পছন্দের প্রার্থীকে জয়ী করেছেন এতেই তারা খুশি। যদিও বিভিন্ন কেন্দ্রে ভোটার আইডি কার্ড ও ভোটার তালিকায় নামের ক্রমিক সংখ্যা জটিলতায় অনেক ভোটার বিরম্ভনায় পড়েছেন।

এদিকে ভোলা-৩ আসনে মেজর হাফিজ ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোলা-১ আসনে আন্দালিভ রহমান পার্থ দ্বিতীয়বার, ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহীম দ্বিতীয়বার, ও ভোলা-৪ আসনে প্রথমবারের মত এমপি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম নয়ন।

 

Ads