সিরাজগঞ্জে সিএনজি পাম্পে হামলা, ভাঙ্গচুর গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে যাত্রী, চালক

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সিএনজি পাম্পে হামলা, ভাঙ্গচুর গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে যাত্রী, চালক

সিরাজগঞ্জের একমাত্র অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েছে।

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদনাথ এলাকায় অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটেছে। এদিকে দ্রুতার সাথে গ্যাসপাম্প চালুর জন্য মালিকপক্ষকে অনুরোধসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য সর্বচ্চ সহযোগিতার আশ^াস দিয়েছেন জেলা বিএনপি সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নংিবাদিকদের জানান।

জানাযায়, শুক্রবার গভীর রাতে মুখোস পড়ে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিতভাবে হামলা চালিয়ে গ্যাস পাম্পের ৩টি এ্যাডজাস্টম্যান মেশিন, ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়ে চলে যায় দুর্বৃত্তরা। গ্যাস পাম্পের মেশিন অপারেটর ইনচার্জ শামীম হোসেন জানান, রাতের আঁধারে ১০-১২ জনের একটি দল পাম্পে প্রবেশ করে অতর্কিত ভাবে মুখে কালো কাপড় বেঁধে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে স্টেশনের তিনটি ডিসপেন্সার মেশিন, জেনারেটর রুম, মেশিন রুম, আরএমএস রুম ভাঙচুর করে কাউন্টার থেকে টাকা লুটে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

গভীর রাত থেকে স্টেশনটি বন্ধ থাকার কারণে জেলার হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা, বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ সিএনজি চালিত সকল যানবাহন গ্যাসের অভাবে বন্ধ রয়েছে।

এদিকে পাম্পের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের একটি টিম ঘটনাস্থল পরির্দশন করেছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যদি কেউ অভিযোগ দেয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে জেলা বিএনপি সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান,আমি জেলা বিএনপি নেতুবুন্দকে সাথে নিয়ে পাম্পটি পরিদর্শন করেছি। পুলিশ প্রশাসনসহ মালিকপক্ষের সাথে কথা বলেছি জনদুর্ভোগ রোধে দ্রুতার সাথে পাম্পটি চালুব অনুরোধ করেছি। একই সাথে কাউকে চাঁদা না দেয়ান জন্য কঠোরতা ভুমিকা পালনসহ দোষিদেও বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে বলেছি। আমরা বিএনপি থেকে এবিষয়ে সার্বিক সহযোগিতা করবো।

এবিষয়ে অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনটির মালিক পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হয়নি।

উল্লেখ্য, অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনটির মালিক সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের বার বার মনোনয়ন প্রত্যাশী লুৎফর রহমান দিলু গত ৪ আগস্টের পর থেকে আতœগোপনে আছেন।

Ads