দীর্ঘ ৪ বছর পরে গম রফতানীতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
দীর্ঘ ৪ বছর পরে গম রফতানীতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

দীর্ঘ চার বছর পর গম রফতানীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার । গত শুক্রবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনাটি জারি করেছে দেশটির বানিজ্য বিভাগ। ভারত সরকারের এ সিদ্ধান্তের ফলে আবারও গম আমদানীর আশা করছে বাংলাদেশের ব্যাবসায়ীরা।

২০২২ সালের ১৩ ই মে ভারতের অভ্যন্তরীন বাজারে গমের দাম বেড়ে ওঠায় গম রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করে সে দেশের সরকার। এরপরে দেশের স্থলবন্দর গুলো দিয়ে গম আমদানী বন্ধ হয়ে যায়।

আমদানী কারকরা জানিয়েছেন যে, ভারতের বাজারের তুলনায় দেশের বাজারে গমের দাম কম হওয়ায় এখনি গম আমদানীর কোন সম্ভবনা নেই। আমদানী কারকরা আশা করছেন আর অল্প কিছু দিনের মধ্যে ভারতের বাজারে নতুুন গম আসতে শুরু করবে তখন দাম অনেকটা কমে আসবে। তখন আমদানির সম্ভাবনা রয়েছে।

 

Ads