সিরাজগঞ্জে যুবদল নেতার দোকানে হামলা ভাঙ্গচুর দুই জামাত নেতা গ্রেফতার

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যুবদল নেতার দোকানে হামলা ভাঙ্গচুর দুই জামাত নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত ইসলামীর স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।

গতকাল রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শুক্রবার ভোরে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

পরে আব্দুল লতিফ নিজে ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন বলে ওসি সাকিউল আযম জানান।মামলায় বলা হয়, বৃহস্পতিবার সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়তু ইসলামীর মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন।

শুক্রবার ভোরে পূর্বশক্রতার জেরে গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান,ওসি সাকিউল আযম জানান।

Ads