সিরাজগঞ্জ সদর-২ কামারখন্দ নির্বাচনে বিভিন্ন অনিয়ম তুলেধরে সংবাদ সম্মেলন

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জ সদর-২ কামারখন্দ নির্বাচনে বিভিন্ন অনিয়ম তুলেধরে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ সদন -২ কামারখন্দ আসন থেকে নির্বাচনে অংশ নেয়া পরাজিত জামাত প্রার্থি মোহাম্মদ জাহিদুল ইসলাম ১২ ফেব্রযারি নির্বাচনের দিন নানা অনিয়ম ও অসংতি তুলেধওে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার দুপুওে সিরাজগঞ্জ জেলা জামাতের নিজস্ব কার্যালয়ে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি লিখিত অভিযোগে সাংবাদিকদের জানান, নির্বাচনের দিন জুলাই যোদ্ধা হত্যা মামলার এজাহারভুক্ত আসামীদের মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়ে এলাকায় আগমন ঘাটানো হয়। এনিয়ে প্রশাসনকে সুনির্দিষ্ঠভাবে তথ্য উপাত্ত দেয়ার পরেও কোনো ধরনের আইনী পদক্ষেপ নেয়নি প্রশাসন । প্রচার প্রচারনায় বিরোধী পক্ষের আচরণ বিধি লঙ্গনের সুষ্পষ্ট প্রমান দেওয়ার পরেও প্রতিকার না পাওয়া ।

ভোটার ও ভোট কর্মীদের রাতে বাড়ী বাড়ি গিয়ে হুমকি ও ভীতি প্রদর্শন।দাড়িপাল্লার প্রার্থীকে প্রচার কার্যে বাধা প্রদান। আচরণ বিধি লঙ্গন করে প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে একাধিক নির্বাচনি অফিস চালু রাখা ও দাঁড়িপাল্লার নির্বাচনি অফিস পোড়ানো ও ভাঙ্গচুর করা । বিভিন্ন সংস্থা কর্তৃক আতংক সৃষ্টির লক্ষে মিথ্যা তথ্যের ভিত্তিতে অপপ্রচার চালানো। নির্বাচনি প্রচার মিছিলে পরিকল্পিতভাবে আক্রমন করা হয়েছে কিন্তু কোনো ধরনের প্রতিকার বা মামলা গ্রহন করা হয়নি।

শুধু তাইনয়,ভোটের আগের দিন দাড়িপাল্লা মার্কার পোলিং এজেন্টদের বাড়ী বাড়ী গিয়ে ভয়ভীতি ও এলাকা ভোটের দিন পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান ও ভোট কেন্দ্র হতে বের করে দেয়া। ভোট কেন্দ্রের ৪০০ গজের ভিতরে প্রতিদ্বন্ধী প্রার্থীর অবাধ বিচরন এমন কি বুথের ভিতরে প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করা । ধানের শীষে প্রকাশ্যে সীল মারাসহ নানা অনিয়ম হলেও কোন প্রতিকার পাইনি।

৭. ভোটগ্রহন কর্মকর্তা কর্তৃক ভোট কেন্দ্রে পক্ষপাতিত্ব করা। যেমন: ভোট কেন্দ্রের বুথের ভেতর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পোলিং এজেন্টদেরকে স্মার্ট ফোন ব্যাবহারের অনুমতি দেওয়া হয়।

তিনি আরো অভিযোগ কওে বলেন,ভোট গণনার সময় বহিরাগতদের প্রবেশ এবং ভোট জালিয়াতি ও কারচুপিতে সহযোগিতা করা। ভোট গণনার সময় পরিকল্পিতভাবে ধানের শীষের বাতিল ভোটকে বৈধ দেখানো পাশাপাশি দাড়িপাল্লার ভোটকে বাতিল দেখানো। ভোটের ফলাফরের রাত থেকেই আমার নেতাকর্মিদের মামলার হুমকি দিয়ে চাঁদা দাবী করা হচ্ছে।

দাঁড়িপাল্লার নারী সমর্থকদের বিভিন্নভাবে গালিগালাস ও হেনস্থা করা হচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ^াসী। তাই এসকল কর্মকান্ড বন্ধ করতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।

এসময় জেলা জামায়অতের সহকারি সেক্রেটারী শহিদুণ ইসলামসহ বিভিন্ন পর্ডায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

 

Ads