সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আত্মহত্যায় বিশ্ববিদ্যালয়ের শোক

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আত্মহত্যায় বিশ্ববিদ্যালয়ের শোক

নীলফামারীর সৈয়দপুর বাংলাদেশ আর্মি ইউভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাউস্ট) ছাত্র জাওয়াদ আলকাবী মুনীম (২৩)এর আত্মহত্যায় শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষে রেজিষ্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন (অব.) এক চিঠিতে ওই শোক প্রকাশ করেন।

জানা যায়, রংপুরে বিশ্ব ভালোবাসা দিবসে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে জাওয়াদ আলকাবী মুনীম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর বিনোদপুর রেলগেট আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুনীম দিনাজপুর ফুলবাড়ি উপজেলার পৌর এলাকার তেতুঁলিয় গ্রামের মোরশিদুর রহমানের ছেলে।

সে সৈয়দপুর বাংলাদেশ আর্মি ইউভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাউস্ট) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক্স (ইইই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। তাঁর অকাল ও বেদনাদায়ক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

চিঠিতে ছাত্রের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সে সাথে শোক সন্তোপ্ত বাবা মোরশিদুর রহমান ও মাতা কাওসার পারভীনসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

Ads