মাগুরা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
মাগুরা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত। সোমবার ১৬ ফেবু্রুয়ারী সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শামসজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শামীম কবির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, ড, আব্দুল মান্নান।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় কলেজের শতাধীক প্রতিযোগি অংশগ্রহন করে।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীরা সঙ্গীত নৃত্য পরিবেশন করে।

 

Ads