বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর জেলার বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলা পরিষদের সামনে টিএন্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালিকাদাহ গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব হাসান একই গ্রামের তৌহিদুলের ছেলে রাব্বি হাসান।

স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জগামী একটি মালবাহী একটি ট্রাককে বিরামপুর পৌর শহরের টিএনটি মেড়ে মোড়ের সামনে বিরামপুর শহরমুখী একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা মরদেহ উদ্ধার করে বিরামপুর থানায় নিয়ে যায়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Ads