সৈয়দপুরে কোচের চাকায় পিষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
সৈয়দপুরে কোচের চাকায় পিষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে দ্রুতগামী নাবিল পরিবহনের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম (৪৭) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটার্মিনাল এলাকার একটি গ্যারেজ থেকে ব্যাটারী চালিত অটোটি বের করেন রবিউল।

এসময় ঢাকা- নীলফামারীগামী নাবিল পরিবহন কোচটি তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বাসটিকে নীলফামারীতে আটক করা হয়।

নিহত অটো চালকের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকশাপাড়ায় জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস করতেন তিনি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোঃ জহুরুল ইসলাম খোকন

Ads