কুষ্টিয়া গ্যাসবাহী ট্যাংকার সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাচঁ জন নিহত

মোঃ হাবিবুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
কুষ্টিয়া গ্যাসবাহী ট্যাংকার সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাচঁ জন নিহত

কুষ্টিয়ার বটতৈল বাইপাস সড়কে গ্যাসবাহী ট্যাংকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ৪ যাত্রীসহ ড্রাইভার নিহত।

২১ শে ফেব্রয়ারী ২০২৬ইং গতকাল শুক্রবার দুপুর ২ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ প্রতিনিধিকে বলেন, দুপুর ২টার দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও ২ জনের মৃ/ত্যু হয়েছে।

ঘটনাস্হলে ফায়ার সার্ভিস ও পুলিশের টিম যানজট নিরসনে কাজ করে। গ্যাসের গাড়ির ড্রাইভার পলাতক কিন্তু গাড়ি হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়েছে। নিহতের বাড়ি কুষ্টিয়ার খাজানগর এলাকায় ৩জন মহিলা একই পরিবারের ও পুরুষ ড্রাইভার ১ জন। আর ১জন পুরুষ নিহত ১ মহিলার স্বামী বাড়ি রাজশাহী জেলায়।

সড়ক দুর্ঘটনায় ৫ নিহতের ঘটনার কথা শুনেই কুষ্টিয়ার আলোচিত মানবিক জেলা প্রশাসক ইকবাল হাসপাতালের মর্গে ছুটে যান ও লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবার এর কাছে হস্তান্তর করেন এবং নিহত ৫ জনার প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেন।

Ads