ঘুষের টাকা নেওয়ার অভিযোগ রৌমারীতে নামাজের কথা বলে পালিয়ে গেলেন সাব-রেজিস্ট্রার কর্মকর্তা

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি (কুড়িগ্রাম)ঃ
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
ঘুষের টাকা নেওয়ার অভিযোগ রৌমারীতে নামাজের কথা বলে পালিয়ে গেলেন সাব-রেজিস্ট্রার কর্মকর্তা

দলিল প্রতি ৩ হাজার টাকা করে ঘুষ নেওয়ার কথা ফাঁস হওয়ায় নামাজের কথা বলে অফিস থেকে পালিয়ে গেলেন সাব-রেজিস্ট্রার কর্মকর্তা (অতি:) সবুজ মিয়া। এ ঘটনায় এলাকাবাসি সহ দলিল লেখকদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। গত বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সাব- রেজিস্ট্রার অফিসে এ ঘটনাটি ঘটে।

দলিল লেখক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মো. সবুজ মিয়া রৌমারী রেজিস্ট্রার কার্যালয়ে অতিরিক্ত দায়িত্বে যোগদান করার পর থেকেই ঘুষ বাণিজ্য শুরু করেন। তিনি দলিল লেককদের জিম্মি করে দলিল প্রতি তিনহাজার টাকা করে আদায় করে দলিল সম্পাদন করতেন। যারা ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানাতেন তাদের দলিল সম্পাদন কররেতন না।

এনিয়ে অফিস স্টাফদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। জমি ক্রেতা ও বিক্রেতারা বলেন, দলিল লেখকগণ ‘সাব রেজিস্ট্রার কর্মকর্তাকে দলিল প্রতি ২ থেকে ৩ হাজার টাকা দিতে হয়। এই টাকা না দিলে দলিল পার (সম্পাদন) করেন না। এ অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা ১৮ই ফেব্রুয়ারী বুধবার বেলা ৩ টার দিকে সাব রেজিস্ট্রার অফিস কার্যালয়ে গিয়ে সাব-রেজিস্ট্রার মো. সবুজ মিয়াকে ঘুষ নেয়ার কথা বলায় তিনি অস্বীকার করেন।

কিছুক্ষণের মধ্যেই সুকৌশলে নামাজ আদায় করার কথা বলে পালিয়ে যান। দলিল লেখকরা বলেন, সাব-রেজিস্ট্রার কর্মকর্তা নামাজ পড়ার কথা বলে মসজিদে যান। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর জানা যায় তিনি কুড়িগ্রামের উদ্দেশ্যে চলে গেছেন। তার টেবিলে প্রায় ৪৫ টি দলিল জমা হয়েছে। এসব দলিল সম্পাদনা না হওয়ায় জমি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। রৌমারীর সাব-রেজিস্ট্রার কর্মকর্তা (অতি:) মো. সবুজ মিয়ার সাথে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

Ads