মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১শে ফেব্রুয়ারির আনন্দনের শ্রদ্ধা নিবেদন

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১শে ফেব্রুয়ারির আনন্দনের শ্রদ্ধা নিবেদন

গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাংস্কৃতিক সংগঠন আনন্দন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মরণে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে আনন্দনের নেতৃবৃন্দ, শিল্পী ও সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, মহান শহিদ দিবস আন্তর্জাতিকভাবে UNESCO কর্তৃক ঘোষিত International Mother Language Day হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। এই দিনটি ভাষার অধিকার, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বহুভাষিকতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

আনন্দনের পক্ষ থেকে বলা হয়— ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, সংরক্ষণ এবং বিকাশে নতুন প্রজন্মকে আরও সচেতন ও সম্পৃক্ত করতে সংগঠনটি কাজ করে যাবে।

ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

Ads