সিরাজগঞ্জে ভাষা শহীদ দিবস পালিত

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে ভাষা শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জে যথাযোগ্য ভাষা শহীদ দিবস ও আজাতিক মতভাষা দিবস পালিত হচ্ছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিট শহরের বাজার স্টেশন মুক্তির শোপানে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের পতি শ্রদ্ধা নিবেদন করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাংসদ মাননীয় বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টকু।

এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপিসহ-বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মহমুদ বলেন- ভাষা আন্দোলন এবং মুক্তি যুদ্ধ কে নিয়েই বাংলাদেশ আগামী প্রজমকে এটি ধারণ ও লালন করতে হবে।

Ads