ঝিনাইদহে মশার উপদ্রব বৃদ্ধি

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
ঝিনাইদহে মশার উপদ্রব বৃদ্ধি

ঝিনাইদহ জেলার ৬টি পৌর এলাকায় মশক নিধন কর্মীদের তেমন একটা দেখা যায় না। এ কারণে হঠাৎ মশার উৎপাত বেড়ে গেছে। কোন কোন এলাকায় জনজীবন রীতি মতো অতিষ্ঠ হয়ে উঠেছে। জানুয়ারী মাসের তুলনায় চলতি ফেব্রুয়ারিতে মশার সংখ্যা প্রায় ৩০% বেশি বেড়েছে। এক গবেষণায় দেখা গেছে মশার ৮০% শতাংশই কিউলেক্স। মার্চে মশার পরিমান আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারনা। মশার উপদ্রবে শুধু ঘুমের ব্যাঘাতই হচ্ছে না।

ডেঙ্গু ম্যালেরিয়া রোগের ঝুঁকিও বেড়েছে। দিনের বেলা ছাত্র-ছাত্রীরা অনেকেই মশারি টানিয়ে পড়াশুনা করে। ইফতার-সাহরীর সময় রোজদারগণ মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেন। মশার যন্ত্রণা অসহনীয় পর্যায়ে চলে এসেছে। মঞরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী খাল গুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না। নর্দমা গুলোয় দীর্ঘদিন ধরে নোংরা পানি জমে রয়েছে। শীতের মাত্রা কম, শীত একটু আগেই বিদায় নেওয়ায় মশার প্রকোপ বেড়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Ads