শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক।

তিনি বলেন, আজই শিডিউল দিয়ে দেওয়া হবে।শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত করা হয়। আর বগুড়া-৬ আসনে উপনির্বাচন হবে।

এ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু, তিনি আসনটি ছাড়তে ইসিকে চিঠি দেন।

Ads