শ্বশুরকে ডাক্তার দেখাতে পারলেন না পুত্রবধূ: সড়কেই গেল প্রাণ

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
শ্বশুরকে ডাক্তার দেখাতে পারলেন না পুত্রবধূ: সড়কেই গেল প্রাণ

শ্বশুরকে ডাক্তার দেখাতে পারলেন না পুত্রবধু, সড়কেই গেল প্রাণ। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় শয্যাশায়ী ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় অটোরিক্সা থেকে ছিটকে পড়ে অপর অটোর চাপায় এক পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে অটোরিক্সা থেকে ছিটকে পড়ে অপর অটোর চাপায় এক পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু ঘটে।

নিহত মেহেনাজ বেগম (৪০) উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের শিবপুর গ্রামের ধান ব্যবসায়ী তোজাম মোল্লার স্ত্রী।

জানা গেছে, বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের শিবপুর গ্রামের ধান ব্যবসায়ী তোজাম মোল্লার পিতা জালাল মোল্লা বার্ধক্যজনীত কারণে দীর্ঘদিন থেকে বাড়িতে শয্যাশায়ী ছিলেন। তোজাম মোল্লার স্ত্রী মেহেনাজ বেগম (৪০) বৃদ্ধ শ্বশুরকে ডাক্তার দেখানোর জন্য মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) অটোরিক্সা যোগে বিরামপুর অভিমুখে আসছিলেন। পথিমধ্যে ভেলার পাড় এলাকায় মেহেনাজ অটোরিক্সা থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে যান। একই সময় পিছন দিক থেকে আসা অপর একটি অটোরিক্সা মেহেনাজকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, ঘটনা তদন্তের জন্য নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Ads