ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা

ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা-এর ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় জেলা জামায়াত কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।

এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর দীর্ঘদিনের সমস্যা সমাধানে নবনির্বাচিত সংসদ সদস্য কার্যকর ভূমিকা রাখবেনÑএমন প্রত্যাশা করেন জেলা সভাপতি। উপস্থিত ছিলেন ফারজানা, মিনারা খাতুন, মোছাঃ শামীমা নাসরিন, হাসনাহেনা, তাজান্না, মর্জিনা খাতুন, ফারহাদ আজাদ প্রমুখ।

 

Ads