তানোরে মোবাইল ফোনের কারনে বিদ্যুতের পোলে বাকপ্রতিবন্ধীর আত্মহত্যার চেষ্টা

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
তানোরে মোবাইল ফোনের কারনে বিদ্যুতের পোলে বাকপ্রতিবন্ধীর আত্মহত্যার চেষ্টা

রাজশাহীর তানোরে বাকপ্রতিবন্ধী কিশোরকে মোবাইল ফোন কিনে না দেয়ার কারনে ক্ষোভে বিদ্যুৎতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার সকালের দিকে উপজেলা পাঁচন্দর ইউনিয়ন ইউপির চিমনা গ্রামের বিলের ভিতরে পোলে ঘটে এমন ঘটনা।

তবে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস কে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে বাকপ্রতিবন্ধী কিশোর উদ্ধার করে। তার নাম সুমন আলী (১৮), সে মাহাতাবের ছেলে। এঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বাকপ্রতিবন্ধী কিশোর সুমন আলী তার পিতার কাছে বেশকিছু দিন ধরে মোবাইল ফোন নিবে বলে আসছিল। কিন্তু সুমন বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে মোবাইল ফোন কিনে দিতে অসম্মতি জানান তার পিতা।

এতে করে পরিবারের উপর অভিমান করে শুক্রবার সকালের দিকে চিমনা গ্রামের পাশে বিল বা জমির মাঠে একটি বিদ্যুৎতের পোলে চড়ে বসে ছিলেন। এসময় স্থানীয় কিছু কৃষক এদৃশ্য দেখতে পায়।। এসময় সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করেন। এতে করে বিদ্যুৎ অফিস থেকে সাথে সাথে বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। সেই সাথে তানোর ফায়ার সার্ভিস টিম কে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে পোল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

Ads