নীলফামারীতে ২৫ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
নীলফামারীতে ২৫ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

নীলফামারীতে ২৫ মেয়ে শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের ফুলতলা বহুমুখি উচ্চ বিদ্যালয় চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। সরকারের বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় এসব বাইসাইকেল বিতরণ করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।

বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেন প্রধান অতিথি জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা।

ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজ সরকার, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, ফুলতলা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল ইসলাম, ইউএসএস এর কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার, আব্দুর রউফ, ওমর ফারুক প্রমুখ।

ইউএসএস এর কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার জানান, সদর উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৫ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়েছে। তারা সকলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে পড়ছে। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।

মেয়ে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝড়ে পড়া ও বাল্য বিবাহ রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে বিদ্যালয়ে যাতায়াত সুবিধাসহ লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে এসব শিক্ষার্থীর।

Ads