নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে।

খবর পেয়ে ও-ই গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় ওই গৃহবধূর নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার রাতের কোন এক সময়ে ওই গৃহবধূ দাম্পত্য কলহের জেরে তার স্বামী পিটিয়ে হত্যা করে লাশ ঘরে ফেলে পালিয়ে যায় হয়েছে বলে ধারনা করা হচ্ছে। লাশটি উদ্ধারের পর পুলিশ পার্শ্ববর্তী এলাকার একটি শ্মশানঘাট থেকে ওই গৃহবধূর স্বামী প্রদীপ চৌধুরী (৩৭) কে গ্রেপ্তার করে।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করে প্রদীপ। সেই আঘাতে অচেতন অবস্থ্যায় বিছানায় পড়ে যায় গৃহবধূ প্রতিমা রাণী।

এ অবস্থ্যাতেই স্ত্রীকে নিয়ে রাত্রীযাপনের পর সকালে প্রদীপ লক্ষ করেন প্রতিমা রাণী মারা গেছেন। তাৎক্ষণিক তিনি পালিয়ে বাড়ি থেকে শ্মশানঘাটে চলে যান। এর কিছুক্ষণ পর প্রতিমার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, লাশটি উদ্ধারের পর নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিলো। প্রতিমা রাণীর বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের পর এ মামলায় প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Ads