হিলি সীমান্তে ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
হিলি সীমান্তে ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে পাচারের সময় ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি সদস্য। শনিবার রাত সাড়ে ৩ টায় হিলি রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকগুলি উদ্ধার করা হয়।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন পরদিন রোববার দুপুর ১২ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দার মাধ্যমে মাদক পাচারের গোপন তথ্য পান। এরপর টহল কমান্ডার আলাউদ্দিনের নেতৃত্বে বিজিরি টহল দল অভিযান পরিচালনা করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকারবারী মাদকগুলি ফেলে পালিয়ে যায়।

উদ্ধরকৃত মাদকগুলির মধ্যে রয়েছে, ফেনসিডিল ১২৩ পিস, স্কফ সিরাপ ১শ’ পিস, ট্যাপেন্ডাটল ট্যাবলেট ৪ হাজার পিস ও বুপ্রেনরফিন ইঞ্জেকশন ৩ হাজার পিস। যার সিজার মূল্য ১১ লাখ টাকা।

Ads