পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে জেলহাজতে গেল তার শ্বশুর

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে জেলহাজতে গেল তার শ্বশুর

গাজীপুরের কালিয়াকৈরে নিজের পুত্রবধুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার শ্বশুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় মামলা দায়ের হলে সোমবার দুপুরে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃত হলেন, কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা এলাকার আব্দুস সাত্তারের ছেলে আবু সাইদ (৪৮)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫/৬ মাস আগে
কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা এলাকার আবু সাঈদের মেজো ছেলে সোহাগের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই এলাকার ভুক্তভোগী গৃহবধুর। অভিযোগ উঠেছে, তাদের বিয়ের পর থেকেই শ্বশুর আবু সাঈদ তার ওই পুত্রবধুকে বিভিন্ন সময় কু- প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন তার শ^শুর আবু সাঈদ।

রমজানের সপ্তাহখানেক আগে বাড়ি ফাঁকা থাকার সুযোগে তার শ^শুর জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। সে সময় বিষয়টি কাউকে জানালে খুন-জখমের হুমকি দেন তার শ^শুর আবু সাঈদ। পরবর্তীতে আরও কয়েক বার তার স্বশুর জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলেও অভিযোগ ওই পুত্রবধুর। এভাবে একাধিক বার ধর্ষণের ফলে ওই পুত্রবধ অসুস্থ হয়ে পড়লে তিনি পাশেই অবস্থিত তার বাবার বাড়িতে চলে যান। এরপর রবিবার বিকেলে তার শ^শুর তাকে নিজের বাড়িতে আনতে গেলে অস্বীকৃতি জানায় ওই পুত্রবধু। এসময় তার
বাবা-মা সেখানে যাওয়ার অস্বীকৃতি জানানোর কারণ জানতে চাইলে তিনি ধর্ষণের ঘটনাটি তাদের খুলে বলেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্দ হয়ে ধর্ষণের অভিযোগে তার শ্বশুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

এ ঘটনায় ওই ভুক্তভোগীর বাবা কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত শ^শুর আবু সাঈদকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এছাড়াও ভুক্তভোগী ওই পুত্রবধুর মেডিকেল পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে তার শ^শুর আবু সাঈদকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় মামলা হলে গ্রেপ্তারকৃতকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Ads