হিলিতে সাবেক প্রধান শিক্ষক জোনাব আলীর ইন্তেকাল

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
হিলিতে সাবেক প্রধান শিক্ষক জোনাব আলীর ইন্তেকাল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক প্রধান শিক্ষক জোনাব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হাকিমপুর পৌর সভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তর বাবা।

বুধবার রাত ২.২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০২ বৎসর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষকতা জীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ যোহর হিলি আজিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাকে হিলি কেন্দ্রীয় কবরস্থান (কুমর উদ্দিন চৌধুরী ওয়াকফ স্টেট) এ দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

Ads