উলিপুরে গাছের ডালে ফাঁসিতে ঝুলে গৃহবধুর আত্মহত্যা

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
উলিপুরে গাছের ডালে ফাঁসিতে ঝুলে গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে আম গাছের ডালে ফাঁসিতে ঝুলে শাহজাদি বেগম (২৩) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (৭ মার্চ) দড়ি কিশোরপুর থেতরাই বাজার এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকার শাহ আলম মিয়ার মেয়ে শাহজাদি বেগমের সাথে পার্শ্ববর্তী তবকপুর ইউনিয়নের আরিফ মিয়ার (২৫) সাথে প্রায় তিন মাস পূর্বে বিয়ে হয়। এরপর তিনি পিতার বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল।

শনিবার সকালে বাড়ির পাশে থাকা আম গাছে শাহজাদীকে ঝুলতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত শাহজাদি অর্নাস তৃর্তীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। পরিবারের লোকজন জানায়, শাহজাদির মাথায় সমস্যা ছিল।

এ কারণেই সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা তাদের। থেতরাই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ফাঁসিতে ঝুলে গৃহবধুর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়া পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়।

Ads