দীপ্ত টিভিতে মেগা সিরিয়াল ‘পরম্পরা’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
দীপ্ত টিভিতে মেগা সিরিয়াল ‘পরম্পরা’

পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।

এই সাপ্তাহের গল্প: রাজীবের সাথে মেঘার বিয়ে ভেঙে গেলে মেঘার চাচী নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যার নাটক সাজায়। নিরুপায় মেঘা আত্মহনন ঠেকাতে বিয়েতে সম্মতি দিলে নাটক থামে।

বিয়ের শপিং করতে মেঘা যখন রাজীবের সাথে ব্যস্ত, তখন মেঘাকে হারানোর বেদনায় অস্থির নাহিয়ান। মেঘাকে না পেয়ে নাহিয়ান ইউকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বাবা শর্ত দেয় যেতে হলে কাজিন রাশাকে বিয়ে করতে হবে এবং এই শর্তের কথা গোপন রাখতে হবে। নাহিয়ানের মা বিয়ে নিয়ে শুরুতে বেঁকে বসলেও রহস্যময় কারণে দ্রুতই মত বদলে ফেলে।

একদিকে মেঘা-রাজীব আর অন্যদিকে নাহিয়ান-রাশার বিয়ের প্রস্তুতি চলতে থাকে সমান্তরাল। এই দুই বিয়ে কি শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে হবে নাকি কোনো শর্তের বেড়াজালে আটকে যাবে?

পরম্পরার চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।

Ads