বিরামপুরে মাদক সম্রাজ্ঞী সাথী গ্রেপ্তার

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ
বিরামপুরে মাদক সম্রাজ্ঞী সাথী গ্রেপ্তার

দিনাজপুরে জেলার বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মনি ওরফে সাথী(২৫) কে ৫০ পিস ট্যাপেন্ডাডল বড়ি ও ১০ পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মনি ওরফে সাথী (২৫) বিরামপুর পৌর শহরের শান্তিনগর (চকপাড়া) মহল্লার শহীদের মেয়ে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আতাউর রহমান জানান, মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিরামপুর পৌর শহরের কেডিসি রোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৫০ পিস ট্যাপেন্ডাডল বড়ি ও ১০ পিস ইয়াবা বড়িসহ হাতেনাতেই কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মনি ওরফে সাথী(২৫) কে গ্রেপ্তার করা হয়।এঘটনাই থানা মামলা হয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত মনি ওরফে সাথীর নামে ১০টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (১১ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, অত্র উপজেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Ads