সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের এক বৃদ্ধা নারীর (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাত প্রায় ৮ টায় শহরের গোলাহাট কবরস্থান সংলগ্ন বধ্যভূমি এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্হানীয়রা জানায়, ঘটনার দিন সন্ধ্যার পর গোলাহাট কবরস্থান এলাকার রেললাইনের আশপাশে ওই বৃদ্ধা নারীকে চলাফেরা করতে দেখা যায়। ওই সময় সীমান্ত এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করার সময় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হলে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Ads