হাতে ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি রক্ষা করলেন তারেক রহমান মাগুরা প্রেস ক্লাবে সাংসদ মনোয়ার হোসেন খান

সাইদুর রহমান, বিশেষ প্রতিসিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
হাতে ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি রক্ষা করলেন তারেক রহমান মাগুরা প্রেস ক্লাবে সাংসদ মনোয়ার হোসেন খান

মাগুরা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এবং জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, জামায়াতে ইসলামী আমির এম. বি. বাকের।

এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, হাতে ভোটের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিশ্রুতি রক্ষা করছেন। তিনি শুরু করেছেন ফ্যামিলি কার্ড বিতরণ, অচিরেই শুরু করবেন কৃষক কার্ড বিতরন।

সংসদ সদস্য বলেন, সুষ্ঠু সমাজ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। সমাজের নানান অসংগতি গঠনমূলক ভাবে তুলে ধরে দেশকে সঠিক পথে চালাতে সাংবাদিকরা সহযোগিতা করতে পারে। তারা সমাজের বিভিন্ন সমস্যা ও বাস্তব চিত্র তুলে ধরেন। সে বিষয়গুলো সমাধানের দায়িত্ব প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে ইশতেহার দিয়েছিলেন তা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের সুফল পাবে।

পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে মাগুরা প্রেসক্লাব সংবাদের ক্ষেত্রে সেরা সাংবাদিকদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন।

Ads