তানোরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
তানোরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

রাজশাহীর তানোরে বজ্রপাতে জমিতে ধান রোপন অবস্থায় এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি এসএম মাসুদ পারভেজ । সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার বাধাইড় ইউনিয়ন ইউপির মাড়িয়া গ্রামের ধানী মাঠে ধানী জমিতে ঘটে ঘটনাটি।

ওই শ্রমিকের নাম সেন্টু আলী( ৪৮)। তার বাড়ি মাড়িয়া গ্রামে। সে তাইফুর রহমানের পুত্র। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, এমন সংবাদের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, সোমবার সকালের দিকে বাড়ি থেকে জমি রোপনের জন্য মাঠে যায় শ্রমিক সেন্টু আলী। এসময় হঠাৎ করে তার মেঘের গর্জন সৃষ্টি হয়। তার শরীরে বজ্রপাত আঘাত করলে সাথে সাথে মাটিতে নুয়ে পড়ে সেখানেই তার মৃত্যু হয়।

গত রবিবার রাত ৯ টার পর থেকে উপজেলায় প্রচুর ঝড় শুরু হয়। ঘন্টা ব্যাপী চলে ঝড়। মাঝেমধ্যে দেখা দেয় বৃষ্টি। তবে বৃষ্টির পরিমান কম ছিল। যার কারনে আলুর ক্ষতি হয়নি। মাত্রাতিরিক্ত ঝড়ের কারনে আমগাছের গুটি ঝড়ে পড়েছে। বিভিন্ন রাস্তার গাছ পড়ে গেছে।

সেন্টুর পরিবার জানায়, জমিতে আলু তোলা শুরু হয়েছে। আলু তোলার পর ধান রোপন করতে যায়। সেখানেই বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয় তার। এমন মৃত্যুতে পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাঈমা খান জানান, ইতিপূর্বেই ডিসি স্যার বরাবর রিপোর্ট দেয়া হয়েছে। ঈদের পরে সরকারি ভাবে যে নিয়ম আছে সে অনুযায়ী সহযোগিতা করা হবে।

Ads