ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত শতাধিক

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত শতাধিক

ইসরায়েলের আরাদ ও ডিমোনা শহরে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক আহত হয়েছেন। আরাদ শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ইরানের নাতাঞ্জ পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়। খবর রয়টার্সের

প্রতিবেদন বলছে, রাতভর ব্যাপক হামলায় ইসরায়েলের দুটি শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়ে। ডিমোনা শহরের কাছে ইসরায়েলি পারমাণবিক স্থাপনা অবস্থিত।

এদিকে, হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না হলে, ইরানে হামলা চালিয়ে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেয়ার হুমকি ট্রাম্পের।

এর আগে আরেক পোস্টে ইরানে সামরিক অভিযান গুটিয়ে নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

Ads