বন্ধুদের সাথে বের হয়েছিল আনন্দ ভ্রমণে: তবে বাড়ি ফিরলো লাশ হয়ে

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
বন্ধুদের সাথে বের হয়েছিল আনন্দ ভ্রমণে: তবে বাড়ি ফিরলো লাশ হয়ে

ঈদুল ফিতর এর দিন শনিবার বিকেলে বন্ধুদের সাথে বের হয়েছিল আনন্দ ভ্রমণে। কিন্তু শেষ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলো হৃদয় হোসেন (১২) নামে ও-ই শিক্ষার্থী।

জানা গেছে, নওগাঁর রাণীনগরে ঈদের দিন বন্ধুদের সাথে আনন্দ ভ্রমণে বের হয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে হৃদয় (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ভাটকৈ-দেউলা সড়কের ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত হৃদয় উপজেলার আমিরপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ও লক্ষী কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। আহতরাও একই বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন আমিরপুর গ্রামের প্রায় ১৮ জন যুবক ও কিশোর একটি ভুটভুটিতে চড়ে আনন্দ ভ্রমণে বের হন। ঘোরাফেরা শেষে বাড়ি ফেরার পথে ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে এক এসে পুকুরে উল্টে পড়ে। এতে অন্তত ছয়জন গুরুতর আহত হন।

আহত অবস্থায় উদ্ধার করে হৃদয়কে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। অন্যান্যা আহতদের রাণীনগর ও নওগাঁ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বাবুল পাল বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের অনুরোধে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Ads