বিএনপি সব সময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে-প্রিন্স

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট প্রতিনিধি (ময়মনসিংহ) ঃ
প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
বিএনপি সব সময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে-প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সবসময় মানুষের দুঃসময়ে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

দুইদিন আগে অমরা আনন্দের সাথে ঈদ উল ফিতর উদযাপন করেছি। কিন্তু ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানূষের মনে ঈদের আনন্দ ছিলোনা, বেদনা বিধুর পরিবেশে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ ঈদ উদযাপন করেছে।

তিনি আজ (২৩ মার্চ) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ও জুগলী ইউনিয়নে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এসময় তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সাথে মোবাইল ফোনে কথা বলে ক্ষতিগ্রস্ত এলাকার বর্ননা দেন এবং দ্রুত পর্যাপ্ত পুণর্বাসন সহায়তা প্রদান করার আহবান জানান । মন্ত্রী ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান মেরামতে সহযোগিতার আশ্বাস দেন ।

পরিদর্শনকালে প্রিন্স ক্ষতিগ্রস্ত জনগণের সাথে কথা বলেন ও তাদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

তিনি ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, বিএনপি সরকার সবসময় তাদের পাশে আছে এবং পুনর্বাসন কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের ঘরে ঘরে যেনো পূর্বাসনের সহায়তা পৌছায়, সেই চেষ্টা আমি করবো।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দুর্যোগ-দুর্বিপাকে সরকারে থাকুক বা বিরোধী দলে যে অবস্থানেই থাকুক না কেন, বিএনপি সব সময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকেই বিএনপি মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে।

এসময় হালুয়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জান্নাত, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, কৈচাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক শাজাহান সিরাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও বিআরডিবির চেয়ারম্যান আবু হাসনাত বদরুল কবীর, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, যুগলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, বিএনপি নেতা অধ্যক্ষ আশরাফ হোসেন, কৈচাপুর ইউনিয়ণ বিএনপির আহবায়ক সায়েদুর রহমান, সদস্য সচিব নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Ads