সৈয়দপুরে কাচ্চি ডাইনিং হোটেল উদ্বোধন করলেন এমপি মুনতাকিম

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
সৈয়দপুরে কাচ্চি ডাইনিং হোটেল উদ্বোধন করলেন এমপি মুনতাকিম

নীলফামারীর সৈয়দপুরে কাচ্চি ডাইনিং নামে একটি বিরিয়ানির দোকান উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে (২৫ মার্চ) কাচ্চি ডাইনিং নামের বিরিয়ানির দোকানটি কেক কাটে উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শাখার সেক্রেটারী মোজাহার আলী, কাচ্চি ডাইনিং চেয়ারম্যান জানে আলম, পরিচালক এস এম মনিরুজ্জামান, সুধীজন ও সাংবাদিকরা।

প্রতিষ্ঠানটির পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, উত্তরের বাণিজ্যিক শহর সৈয়দপুরের মানুষ ভোজন বিলাশী বলেই কাচ্চি ডাইনিং যাত্রা শুরু করা হলো।

পুরো শীতাতাপ নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানে মানসম্মত ও স্বাস্থ্যকর বাসমতি কাচ্চি, কাচ্চি খাদক, চিকেন দম বিরিয়ানি, মাটন তেহারি, বুরহানি, জালি কাবাব, খাসির রেজালা, বাদাম শরবত, মুরগির রোষ্ট, প্লেইন পোলাওসহ নানা পদের মুখরোচক খাবারের আয়োজন রয়েছে।

Ads