স্বাধীনতা ছিল বাঙালি ও বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন – জ্বালানী মন্ত্রী

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
স্বাধীনতা ছিল বাঙালি ও বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন – জ্বালানী মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই স্বাধীনতা দিবস হলো আমাদের পরিচয়। এই স্বাধীনতা ছিল বাঙালি ও বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন। কিন্তু দুঃখের বিষয় হলো যখন দেখি স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটি অপশক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই স্বাধীনতা যুদ্ধ নিয়ে নানা রকমের সমালচনা করে।

তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি। বাংলাদেশের সৃষ্টি হয়েছে নিজের অধিকার, নিজেন পতাকা নিজের মাটির জন্য। যারা এই ধরনের সমাচলনা করে তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের মানতে হবে এদেশে একটি স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এদেশের লাখ মানুষ রক্ত দিয়েছে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Ads