বজ্রপাতে শৈলকুপায় দুই কৃষকের মৃত্যু, আহত ৪

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
বজ্রপাতে শৈলকুপায় দুই কৃষকের মৃত্যু, আহত ৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ওমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে খড়িবাড়িয়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑখড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু (২২) এবং সুনিল বিশ্বাসের ছেলে সমির (৪০)।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। গুরুতর আহতদের মধ্যে রনজিৎ (৭০)-কে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ও আহতরা সকালে স্থানীয় একটি পেঁয়াজ ক্ষেতে কাজ করতে যান।

দুপুরের দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হলে তারা বজ্রাঘাতে আক্রান্ত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

Ads