১৩ দিন পর আজ বসছে ত্রয়োদশ সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
১৩ দিন পর আজ বসছে ত্রয়োদশ সংসদ অধিবেশন

ঈদের ছুটির পর শুরু হলো ত্রয়োদশ সংসদের অধিবেশন। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টিতে একমত সরকার ও বিরোধী দল, বাকি ২০টি নিয়ে মতভেদ। ১১ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদের অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

ঈদের ছুটিতে ১৩ দিন বিরতির পর আজ বেলা ৩টায় বসছে ত্রয়োদশ সংসদের অধিবেশন। এর আগে, গত ১৫ মার্চ সবশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। মুলতবীর এই সময়ের মধ্যে ১৩৩ অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এরমধ্যে ১১৩টি অধ্যাদেশ রাখা বা না রাখা নিয়ে একমত হয়েছে সরকার ও বিরোধী দল। তবে এখন ২০টি বিষয় নিয়ে একমত হতে পারেনি তারা। আগামী ২ এপ্রিলের মধ্যে এই ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে বিশেষ কমিটি। এই অধিবেশনে ১১ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সংসদ।

এ ছাড়া শনিবার সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ এপ্রিলের মধ্যে সকল সংসদ সদস্যের জন্য আবাসন বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের সমস্যা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর পঞ্চাশ ঘণ্টা আলোচনা করা হবে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

Ads