জ্বালানী তৈল নিয়ে দেশের সার্থ বিরোধী কোন কাজ করতে দেয়া হবেনা

সাইদুর রহমান, বিশেষ প্রতিসিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
জ্বালানী তৈল নিয়ে দেশের সার্থ বিরোধী কোন কাজ করতে দেয়া হবেনা

দেশের স্বার্থ বিঘ্ন হয় এমন কাজ কারো করতে দেয়া হবেনা। জ্বালানী তেলের সরবরাহ ও বন্টনে যে কোন চাক্রান্ত কঠোর ভাবে প্রতিহত করা হবে। ফিলিং স্টেশন মালিক ও স্টেকহোল্ডাদেরসাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ হুশিয়ারী দেন। সোমবার বিকেলে জেলা প্রশাসক মোঃ আব্দল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় মাগুরার সকল ফিলিং স্টেশনের মালিক, ব্যবস্থাপক, ট্যাগ অফিসার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় কঠোর ভাবে জ্বালানী সংকট সৃষ্টির চেস্টা মোকাবেলা করার ঘোষনা দিয়ে দেশে কোন নৈরাজ্য সৃষ্টির তৎপরতা চলতে দেয়া হবেনা। প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ , সচেতনতামূলক ব্যানার স্থাপন, ভিজিলেন্স টিমের কার্যক্রম গ্রহন, ফিলিং স্টেশনের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা, খুচরা বিক্রেতাদের বাজার মূল্য যাচাই, অবৈধ মজুদ উদ্ বার অভিযান, বিভিন্ন মেড়ে চেকপোস্ট করে যানবাহনের কাগজপত্র যাচাই ও মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারিপরিচালক সজল হোসেন, এখন এস আই সহকারি পরিচালক রাজিব হাসান প্রমুখ বকাব্য রাখেন।

Ads