সৈয়দপুরে অগ্নিকান্ডে ৬টি পরিবারের সব পুড়ে ছাই

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
সৈয়দপুরে অগ্নিকান্ডে ৬টি পরিবারের সব পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়ায়) ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিনগত রাত প্রায় সাড়ে ১২ টার দিকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এতে ৬টি পরিবারের বিপুল পরিমান সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী জানায়, ওই এলাকার লিপি আক্তারের বাসা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৬ টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রনে আনে।

ভয়াবহ এ অগ্নিকান্ডে সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক, লিপি আক্তার, শফিকুল ইসলামের সর্বস্ব আগুনে ভষ্মিভুত হয়ে যায়। কোন কিছুই রক্ষা করতে পারেনি তারা।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

Ads