দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুরে উপজেলার আজাদমোড় এলাকায় অবস্থিত সালাম ভলকানাইজিং নামক একটি দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় দোকান থেকে বিপুল পরিমাণ ডিজেল তেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে দোকানের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সংশ্ঠিষ্টদের ধারণা, দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে এসব ডিজেল সংরক্ষণ করা হয়েছিল।

জানা গেছে, জব্দকৃত তেল পরবর্তীতে ঘোড়াঘাটের মেসার্স খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশনে নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন জানান,জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Ads