তানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানা

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
তানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানা

রাজশাহীর তানোরে অবৈধ ভাবে তেল মজুদ করে বাড়ির আঙ্গিনায় বাড়তি দামে বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভাম্যমান আদালতের বিচারক নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খাঁন।

বুধবার বিকেলের দিকে পৌর এলাকার তালন্দ গ্রামে তেল মজুদ কারী আমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে ঘটে জরিমানা ও তেল জব্দের ঘটনা। হাতে নাতে প্রমান পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষ আইনে জরিমানা আদায় করা হয়।

এছাড়াও চৌবাড়িয়া বাজারে আরাফাত ট্রেডং নামক তেলের দোকানে অভিযান চালিয়ে কোন অনিয়ম না পাওয়ার কারনে সঠিকভাবে তেল বিক্রির নির্দেশনা দেন নির্বাহী অফিসার। নির্বাহী অফিসারের এমন সাড়াশি অভিযানে ভোক্তারা সন্তোষ প্রকাশ করেন এবং এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি তুলেছেন।

জানা গেছে, তানোর পৌর এলাকার তালন্দ বাজারে দীর্ঘ দিন ধরে তেলের ব্যবসা করে আসছেন আমিনুল। তার বাড়ি তালন্দ গ্রামে। সে ইদ্রিস আলীর পুত্র। তেল সংকটের পর থেকে আমিনুল অবৈধ ভাবে তেল মজুদ করে বাড়তি দামে বাড়ির আঙ্গিনায় প্রতি নিয়তই বিক্রি করে আসছে।

এমনকি দোকান বন্ধ করে বাড়তি মুনাফার কারনে রাতের আধারে পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলের দিকে নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করেন। অভিযানে আমিনুল তার বাড়ির আঙ্গিনায় তেল বিক্রি করছিল সেটা হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমিনুলের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দ কৃত ডিজেল ও পেট্রোল কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়।

এদিকে চৌবাড়িয়া বাজারে আরাফাত ট্রেডিং নামের তেলের দোকানে বিকেল ৩ টার দিকে অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার। তবে কোন অনিয়ম না পাওয়ার কারনে ন্যায্য দামে তেল বিক্রির নির্দেশনা দেন ইউএনও।

নির্বাহী অফিসার নাঈম খান জানান, অবৈধ ভাবে তেল মজুদ কারী ও বাড়তি দামে তেল বিক্রি করলে কোন ছাড় দেয়া হবেনা। যারা এধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এধরনের অভিযান প্রতি নিয়তই পরিচালনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন ।

Ads