পোরশায় স্বামীর হাতে স্ত্রী হত্যা

ডিএম রাশেদ, পোরশা প্রতিনিধি (নওগাঁ) ঃ
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
পোরশায় স্বামীর হাতে স্ত্রী হত্যা

নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জের ধরে প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করে মজিনা খাতুন রূপসী (২৬) নামের স্ত্রীকে হত্যা করেছেন তার স্বামী আব্দুল মোকিম। ঘটনাটি ঘটেছে উপজেলার নিতপুর শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে। ঘাতক আব্দুল মোকিম ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অলীদের ছেলে। স্ত্রী মজিনা খাতুন রূপসী একই এলাকার মশিউর রহমান গোধার মেয়ে।

জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়িতে নিজেদের পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আব্দুল মোকিম হাতের কাছে থাকা প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করে তার স্ত্রী মজিনা খাতুন রূপসীকে হত্যা করেন। এসময় এলাকাবাসী জানতে পেরে ঘাতক স্বামী আব্দুল মোকিমকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহন করছি।

 

Ads