শৈলকুপার ফিলিং স্টেশনে পুলিশের তত্ত্বাবধানে তেল বিক্রি শুরু

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
শৈলকুপার ফিলিং স্টেশনে পুলিশের তত্ত্বাবধানে তেল বিক্রি শুরু

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার লাঙ্গল বাধ ফিলিং ষ্টেশনে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তেল বিক্রি শুরু হয়েছে। ফিলিং স্টেশন এলাকায় ক্রেতাদের দীর্ঘ লাইন থাকলেও ভোগান্তির চিত্র দেখাযায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তিফিরে এসেছে। যতক্ষণ তেল থাকবে ক্রেতা থাকবে তেল সরবরাহ করা হবে।

বন্ধ ফিলিং স্টেশনে শত শত লিটার তেল

জেলার বিভিন্ন এলাকার যৌথভাবে অভিযান পরিচালনা করে, বিএসটিআই কুষ্টিয়া ও ঝিনাইদহ প্রশাসন অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, আল আমিন পরিদর্শক মামুনুর রহমান অভিযান চলাকালে তেল বিক্রি বন্ধ রাখার দায়ে ইয়াফাদ ফিলিং ষ্টেশনকে ১০ হাজার, ইউসুফ ফিলিং ৫ হাজার এবং ঝিনাইদহ ফিলিং ষ্টেশনকে-২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অনিয়মের কারণে তামিম স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা বরা হয়।

Ads