সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে

সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের বৃক্ষরোপন

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের বৃক্ষরোপন

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে এ বৃক্ষারোপন কর্মসুচি পালিত হয়।

সিরাজগঞ্জ সার্কিট হাউস থেকে এলজিইডি অফিস পর্যন্ত দীর্ঘ এলাকায় বৃক্ষরোপন কর্মসুচির উদ্ধোধন করেন জেলা প্রশাসন মোঃ আমিনুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুল ইসলাম, জেলা, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল,জেলা বিএনপি সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারন অর রশিদ খান হাসান প্রমুখ।

এসময় সড়কের মাঝখান দিয়ে বিভিন্ন ফলদ,বনজ,ওষধিসহ দৃষ্টি নন্দন ফুলের বৃক্ষ রোপন করেন।

 

Ads