সিরাজগঞ্জে ফুয়েল কার্ডে তেল বিক্রি শুরু

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ফুয়েল কার্ডে তেল বিক্রি শুরু

সিরাজগঞ্জে জেলা প্রশাসন থেকে সরবরাহ করা ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাাম। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পার্ক ফিলিং তেলপাম্পে ফুয়েল কার্ডের আনুষ্ঠানিক তেল বিক্রি কাজের উদ্বোধন করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম,জেলা বিএনপি সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,প্রেসক্লাবের সভাপতি হারন অর রশিদ খান হাসান,বিভিন্ন গণমাধ্যমসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বলেন,মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর ফলে দেশের গ্রাহকদের মধ্যে জ্বালানি তেল অবৈধভাবে মজুদের প্রবণতা বেড়েছে। এই প্রবণতা ঠেকাতে আমরা ফুয়েল কার্ড সিষ্টেম চালু করলাম। সকলেই শঙ্খলতার সাথে তেল সংগ্রহ করলে পাম্পগুলোতে আর ভির হবেনা এবং বৈধ মজুদ কেউ করার সাহসও পাবেনা। সিরাজগঞ্জে পেট্রল ও অকটেন কেনার ক্ষেত্রে এই কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

সিরাজগঞ্জে মোটর সাইকেলে তেল নিতে জেলা প্রশাসকের স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড দেখাতে হচ্ছে। ওই কার্ডে চালক ও যানবাহনের তথ্য থাকে এবং পাম্পে তেল নেওয়ার সময় সেখানে তেলের পরিমাণ লিখে রাখা হয়। এক্ষেত্রে মোটর সাউকেল চালকদের মধ্যে কিছুটা স্বস্তি পিরেছে। তারা বলছে এটি অত্যন্ত চমৎকার পদ্বতি। নিয়ম মেনে সকলে তেল সংগ্রহ এবং ক্রয় করলে কোন সমস্যা হওয়ার কথা না।

Ads