শিক্ষানবিস এএসপি ও সাব-ইন্সপেক্টরগণের মাঠ পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

শহীদ আহমদ খান, সিলেট প্রিতিনিধ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
শিক্ষানবিস এএসপি ও সাব-ইন্সপেক্টরগণের মাঠ পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সিলেট-এ শিক্ষানবিস এএসপি ও সাব-ইন্সপেক্টরগণের মাঠ পর্যায়ে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে VCNB ও থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহের ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট এবং সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট। এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষানবিস এএসপি ও সাব-ইন্সপেক্টরদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত সক্ষমতা এবং বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। বিশেষ করে VCNB ও থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহের সঠিক রক্ষণাবেক্ষণ, হালনাগাদ, আইনানুগ ব্যবহার এবং তদারকি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়, যা মাঠপর্যায়ে কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিমূলক করতে সহায়ক হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে জনসেবামুখী, দক্ষ ও আধুনিক পুলিশিং ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Ads