পহেলা বৈশাখ অন্যনামে নয় বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে -নিতাই রায় চৌধুরী

সাইদুর রহমান, বিশেষ প্রতিসিধি মাগুরা ঃ
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
পহেলা বৈশাখ অন্যনামে নয় বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে -নিতাই রায় চৌধুরী

মাগুরার মহম্মদপুরে আধুনিক ডাক বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন কালে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ কথা বলেন।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় ২ কোটি ২২ লক্ষ টাকা ব্যায়ে একটি আধুনিক ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এ উপলক্ষে শনিবার ৪ এপ্রিল দুপুরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবারের পহেলা বৈশাখে শোভাযাত্রা অন্য কোন নামে নয়, বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডাকবাংলো নির্মিত হলে স্থানীয় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দূর-দূরান্ত থেকে আগত অতিথি ও কর্মকর্তাদের আবাসনের সুবিধা বৃদ্ধি পাবে। তিনি আরও জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এ ধরনের অবকাঠামো নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক ডাকবাংলোটি দ্রুত নির্মাণ সম্পন্ন হলে মহম্মদপুর উপজেলার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Ads