রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

দীর্ঘ তিন মাস পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গত ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল।

Ads