চাঁদাবাজির অভিযোগে ২ জনকে পুলিশে সোর্পদ; বাদী করলেন চুরির মামলা

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট প্রতিনিধি(ময়মনসিংহ) ঃ
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
চাঁদাবাজির অভিযোগে ২ জনকে পুলিশে সোর্পদ; বাদী করলেন চুরির মামলা

ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তা পাকাকরণ কাজে বাঁধা দিয়ে চাঁদাবাজি করার চেষ্টার অভিযোগে ২ জনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শনিবার দুপুরে উপজেলার স্বদেশী ইউনিয়নের বাবু বাজার হাপানিয়া এলাকায় সড়ক এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার একই ইউনিয়নের নাশুল্ল্যা গ্রামের আঃ মান্নানের পুত্র আল মামুন (৩৩) ও আবুল খানের পুত্র আল আমিন (২০)। অপর একজন এজাহারভুক্ত আসামি হাপানিয়া গ্রামের আবুল হাসেমের পুত্র আবু ওহাব পলাতক রয়েছেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করা হয়। দাবি অনুযায়ী অর্থ প্রদান না করায় অভিযুক্তরা কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন এলাকাবাসী ও সংশ্লিষ্ট শ্রমিকরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনগণ অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

এ খবর মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া ও তীব্র সমালোচনা সৃষ্টি হয়। ফেইসবুকে চাঁদাবাজির স্ট্যাটাসে ভাইরাল ইস্যু হয়ে দাঁড়ায়।

অবশেষে রবিবার বিকেলে মাত্র বিশ হাজার টাকা চুরি ও ঠিকাদারী কাজে বাধা দেয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন ওই রাস্তার কার্যাদেশ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদার আনোয়ারুল করিম সোহেল।

এ ঘটনায় মামলা রেকর্ডকারী কর্মকর্তা ওসি (তদন্ত) রাজন চন্দ্র পাল বলেন, সড়ক নির্মাণ কাজে বাধা ও চুরির অভিযোগে ধৃত দুইজনসহ তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আজ (৫ মার্চ) বিকেলে দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত মোঃ ওয়াহাব পলাতক রয়েছে বলে জানা যায়।

Ads